‘হিমালয়ের বন্যা আমাদের জন্যও সতর্কবার্তা’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নেপাল-চীন সীমান্তের তিব্বতের গিরং এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এটিকে বাংলাদেশের জন্যও সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন

2026-08-27T00:48:49+00:00
2026-08-27T05:09:27+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
রাজনীতি
‘হিমালয়ের বন্যা আমাদের জন্যও সতর্কবার্তা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২:৪৮ এএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৫:০৯ এএম
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি : সংগৃহীত
নেপাল-চীন সীমান্তের তিব্বতের গিরং এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এটিকে বাংলাদেশের জন্যও সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে ঘরবাড়ি, সেতু, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হতাহত ও নিখোঁজের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে নিখোঁজদের উদ্ধারে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান তিনি।

মামুনুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উজানে বরফ ও পাথরের ধসে নদীর প্রবাহ আটকে অস্থায়ী প্রাকৃতিক বাঁধ তৈরি হয়েছিল। পরে সেটি ভেঙে পানি, কাদা ও পাথরের প্রবল স্রোত নেমে আসে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন।


তিনি বলেন, হিমালয়ের নদীগুলো কোনো এক দেশের সম্পদ নয়। এসব নদীর প্রবাহের পরিবর্তন নেপাল, ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রভাব ফেলতে পারে। তাই আগাম সতর্কীকরণ, নদী পর্যবেক্ষণ, তথ্য বিনিময় এবং আঞ্চলিক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রকৃতির পরিবর্তনের এই বার্তাকে গুরুত্ব দিয়ে হিমালয় থেকে বাংলাদেশের নদী অববাহিকা পর্যন্ত সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   হিমালয়  বন্যা  সতর্কবার্তা  মামুনুল হক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: