২০২৭ সালের রমজান ও ঈদ কবে

সময়ের আলো ডেস্ক

ইসলাম

পবিত্র রমজান মাস নিয়ে ২০২৭ সালের সম্ভাব্য তারিখের হিসাব প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি

2026-09-01T14:59:31+00:00
2026-09-01T20:02:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ইসলাম
২০২৭ সালের রমজান ও ঈদ কবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ৮:০২ পিএম
প্রতীকী ছবি
পবিত্র রমজান মাস নিয়ে ২০২৭ সালের সম্ভাব্য তারিখের হিসাব প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান শুরু হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় চূড়ান্ত তারিখে পরিবর্তন হতে পারে।

হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন আগে আসে। ২০২৭ সালে শাবান মাসের শেষ দিকে, ৬ অথবা ৭ ফেব্রুয়ারি রমজানের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে, ৬ ফেব্রুয়ারি চাঁদ দেখার সুযোগ অনেক অঞ্চলে সীমিত থাকতে পারে। ফলে শাবান ৩০ দিনে পূর্ণ হয়ে ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে। অবশ্য দেশভেদে চাঁদ দেখার নিয়ম ও স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে তারিখে এক দিনের পার্থক্য হতে পারে।


রমজান শেষে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও নির্ভর করবে শাওয়ালের চাঁদের ওপর। হিসাব অনুযায়ী, ৮ মার্চ সোমবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেলে ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর হতে পারে। চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং ঈদ হতে পারে ১০ মার্চ বুধবার।

তবে এসব তারিখ এখনো সম্ভাব্য। সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটি বা ধর্মীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পরই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ জানা যাবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রমজান  ঈদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: