গজারিয়ায় চোর সন্দেহে ২ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলীপুরা গ্রামে চোর সন্দেহে জনতার হাতে আটক হয়েছেন দুই ব্যক্তি। পরবর্তীতে স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

2026-09-05T11:13:46+00:00
2026-09-05T11:13:46+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গজারিয়ায় চোর সন্দেহে ২ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ এএম 
গজারিয়া থানা। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলীপুরা গ্রামে চোর সন্দেহে জনতার হাতে আটক হয়েছেন দুই ব্যক্তি। পরবর্তীতে স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে একটি নাম্বারবিহীন মোটরসাইকেল ও অনেকগুলো চাবি উদ্ধার করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

Advertisement
​আটকরা হলেন, মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি গ্রামের রাজু (৩৪) ও রতন (৩৩)।

​ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য মাকসুদা বেগম বলেন, শনিবার রাত দেড়টার দিকে আমাদের বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে অবস্থানকালে স্থানীয়রা তাদের আটক করে। এ সময় কৌশলে একজন পালিয়ে যায়। তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল যে তারা চুরির প্রস্তুতি নিচ্ছেন। এর আগে আমার বাড়ি থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। এই কাজের সঙ্গেও তারা জড়িত থাকতে পারে। স্থানীয়রা আটক করার পর কেন সেখানে এসেছে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পরবর্তীতে আমরা তাদের পুলিশে সোপর্দ করি।


​ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী শ্যামল বলেন, ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি চোরাই এবং চাবিগুলো দিয়ে তারা তালা খোলার কাজ করত। আটক দুজন প্রথমে দাবি করেছিল যে তারা এই এলাকায় শাহীন নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা কিনতে এসেছে কিন্তু আমাদের এলাকায় এই নামে কোনো ব্যক্তি নেই। ধারণা করছি মূলত তারা মোটরসাইকেল ও গরু চুরির সঙ্গে জড়িত।

​বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নকীব আকরাম হোসেন বলেন, স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিল তা আমরা খতিয়ে দেখছি। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   গজারিয়া  চোর সন্দেহ  গণধোলাই  পুলিশে সোপর্দ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: