চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, অভিযানে পুলিশ

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও

2026-10-24T17:19:56+00:00
2026-10-24T17:19:56+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, অভিযানে পুলিশ
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:১৯ পিএম 
চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) ভোর ছয়টার দিকে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি গ্রামীণ কাঁচা সড়কে ৩০ থেকে ৪০ জনের একটি দল ব্যানার ও আওয়ামী লীগের পতাকা নিয়ে মিছিল করছে।

ব্যানারে লেখা রয়েছে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শিক্ষা শান্তি প্রগতি’, ‘ডিসেম্বর বিজয় মাসে স্বাগত মিছিল’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আগমনে বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’।

ভিডিওতে আরও দেখা যায়, মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে যান। একপর্যায়ে তারা একটি বাজারে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে আবার মিছিল শুরু করে সেখান থেকে চলে যান। ভিডিওটি প্রায় দুই থেকে আড়াই মিনিটের। তবে মিছিলকারীরা পরে কোন দিকে গেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এদিকে, মিছিলের ভিডিও দেখে তাদের শনাক্ত করার পাশাপাশি তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। মিছিলটি আজ ভোর ছয়টার দিকে হয়েছে। ভিডিও থেকে পুলিশ ৮ থেকে ১০ জনকে শনাক্ত করতে পেরেছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কাথরিয়া ইউনিয়নে এ মিছিল হয়। বাঁশখালী উপজেলা ছাত্রলীগ ও বোরহান উদ্দিন নামের এক নেতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   ছাত্রলীগ  মিছিল  বাধা  পুলিশ  গাড়ি  সময়ের আলো  ঝটিকা মিছিল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: