ছাত্রলীগের মিছিলে বাধা, পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ২ পুলিশ সদস্য

2026-10-24T17:04:43+00:00
2026-10-24T17:04:43+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
ছাত্রলীগের মিছিলে বাধা, পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:০৪ পিএম 
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে ।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় বুড়িমার গাছতলা এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার কিছু সময় আগে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল বের করেন। এ সময় টহল পুলিশের একটি দল এতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা পুলিশের গাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে। বিস্তারিত এই মুহূর্তে বলা যাচ্ছে না।

সময়ের আলো/আতা
  বিষয়:   ছাত্রলীগ  মিছিল  বাধা  পুলিশ  গাড়ি  হামলা  ভাঙচুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: