প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:১২ পিএম
নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলোব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাস আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদলের সাবেক নেতা আসাদুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ইজারা বাতিলের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংসদ সদস্য।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সংবাদ সংগ্রহে যাওয়ার পথে সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার টাকা দাবি করা হয়। পরে ঘটনাস্থলে এসে বিপ্লব সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং মারতে উদ্যত হন বলে অভিযোগ উঠেছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম সময়ের আলোকে বলেন, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা আদায়ের সুযোগ নেই। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়ার কথা জানান।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান সময়ের আলোকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন। তার কোনো ভাতিজা নেই এবং পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিলের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
সময়ের আলো/এনএন