কসবায় ২২ কেজি গাঁজা উদ্ধার, আসামি পলাতক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের

2026-10-24T15:57:37+00:00
2026-10-24T16:00:20+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
কসবায় ২২ কেজি গাঁজা উদ্ধার, আসামি পলাতক
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:৫৭ পিএম 
কসবায় অভিযান চালিয়ে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের বেলতলী এলাকায় কদমতলী-নয়নপুর সড়ক থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

কসবা থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এসআই সাজ্জাদ উল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর গ্রামের বেলতলীতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. সোহাগ মিয়া সরকার (৪২) ও তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পালিয়ে যান বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পলাতক সোহাগ মিয়া সরকার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   কসবা  গাঁজা  আসামি  সময়ের  আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: