৬ দফা না মানলে এক দফার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

ফেনী প্রতিনিধি

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনকল্যাণে দেওয়া ছয় দফা দাবি মেনে না নিলে তা এক দফা

2026-09-05T19:03:56+00:00
2026-09-05T19:03:56+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
৬ দফা না মানলে এক দফার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনকল্যাণে দেওয়া ছয় দফা দাবি মেনে না নিলে তা এক দফা দাবিতে পরিণত হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় সরকারের রাষ্ট্র পরিচালনার দক্ষতা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ সরকারের অবস্থা ভালো নয়। রাষ্ট্র পরিচালনায় সরকারের অদক্ষতা ও ব্যবস্থাপনা রয়েছে। তাই আমরা জনকল্যাণে ছয় দফা দিয়েছি। এই ছয় দফা যদি মানা না হয়, আগামীতে এই ছয় দফা এক দফা দাবিতে পরিণত হবে।


তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের গণরায় সরকার মানেনি। আপনাদের প্রতি আর জনগণের রাস্তা নেই। ওসমান হাদিসহ আমরা আমাদের ভাইদের খুনিদের দ্রুত বিচার চাই। আমরা খুনিদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

গণভোটের গণরায় বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্য এই লংমার্চের আয়োজন করে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ৬ দফা  এক দফা  হুঁশিয়ারি  নাসীরুদ্দীন পাটওয়ারী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: