শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : দুলু

নাটোর প্রতিনিধি

রাজনীতি

আওয়ামী লীগের শাসনামলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের

2026-09-05T20:03:11+00:00
2026-09-05T20:03:11+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : দুলু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম 
নাটোরে রুহুল কুদ্দুস তালুকদার দুলু।। ছবি : সময়ের আলো
আওয়ামী লীগের শাসনামলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আপনারা জানেন একটা জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন তার শিক্ষাকে ধ্বংস করা। আপনারা দেখেছেন আন্তর্জাতিক ষড়্‌যন্ত্রকারীরা বাংলাদেশের মানুষ যেন এগিয়ে না যেতে পারে, বাংলাদেশের মানুষ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে— এইজন্য তারা শিক্ষা ব্যবস্থাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেষ করে গেছে।

Advertisement
তিনি আরও বলেন, তারেক রহমানের সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে এবারের বাজেটে স্বাধীনতার পর সবচেয়ে বেশি অর্থ শিক্ষা মন্ত্রণালয়ে তারেক রহমানের সরকার বরাদ্দ দিয়েছে। কারণ গত ১৭টা বছর শিক্ষা ব্যবস্থা কে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিনসহ আরও অনেকে।

সময়ের আলো/আতা
  বিষয়:   শিক্ষা ব্যবস্থা  ধ্বংস  আওয়ামী লীগ  সময়ের আলো  নাটোর  নলডাঙ্গা  দুলু 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: