প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের

2026-09-05T20:18:03+00:00
2026-09-05T20:18:03+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম 
বাইকচালককে হেফাজতে নিয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে এক বাইকচালককে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর ফার্মগেটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী প্রবেশের পর এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement
তেজগাঁও থানার ওসি বলেন, ‘খামারবাড়ি মোড়ে পুলিশ মোতায়েন ছিল। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে আসা এবং জনসমাগমের কারণে খামারবাড়ি মোড় থেকে ফার্মগেটের দিকে যাওয়ার সড়কের বাম পাশের লেনটি বন্ধ করে দেওয়া হয়। তবে ডান পাশের লেনে যান চলাচল স্বাভাবিক রাখা হয়।’

তিনি জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর তার কার্যালয় থেকে বিজয়সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছায়। গাড়িবহর অনুষ্ঠানস্থলে প্রবেশের পর খামারবাড়ি মোড় থেকে বন্ধ করে দেওয়া বাম পাশের লেনে ওই মোটরসাইকেল চালক প্রবেশের চেষ্টা করেন।

এ সময় সেখানে দায়িত্ব পালনরত এক সার্জেন্ট তাকে থামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে মোটরসাইকেলসহ ওই যুবককে তেজগাঁও থানা পুলিশ হেফাজতে নেয়।


তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি মনিরুজ্জামান।

তিনি বলেন, ‘ওই যুবক আমাদের জানিয়েছে, বাম পাশের লেন বন্ধ থাকার বিষয়টি সে জানত না।’

ওসি আরও জানান, ওই যুবকের পূর্ববর্তী অপরাধের রেকর্ড যাচাই করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য বিষয় যাচাই-বাছাই শেষে ওই যুবকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   প্রধানমন্ত্রী  নিরাপত্তা বেষ্টনী  যুবক  আটক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: