ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে দুদিনে ১৩৭৯ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ গত দুই দিনে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ২০৬টি মামলা করেছে। এ

2026-09-05T21:24:25+00:00
2026-09-05T21:24:06+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে দুদিনে ১৩৭৯ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৪ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৯:২৪ পিএম
ঢাকা মহানগর পুলিশ। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ গত দুই দিনে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ২০৬টি মামলা করেছে। এ সময় ৮৭৮টি গাড়ি ডাম্পিং এবং ৫০১টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

Advertisement
তিনি জানান, বৃহস্পতিবার ও শুক্রবার (৩ ও ৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ১৪টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১১৮টি মোটরসাইকেলসহ মোট ২২৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯টি বাস, দুটি ট্রাক ও ২৬৯টি মোটরসাইকেলসহ মোট ৫১২টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫০টি বাস, ৪১টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৪৪৫টি মামলা হয়েছে।


ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২৪৪টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৫টি বাস, ২২টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ৩৫৮টি মোটরসাইকেলসহ মোট ৬৬৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫২টি বাস, ১৯টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ২৬১টি মোটরসাইকেলসহ মোট ৬২০টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৯টি বাস, ছয়টি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ২৭৩টি মামলা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ট্রাফিক আইন  ডিএমপি  অভিযোগ  গাড়ি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: