জামায়াতের লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল : রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতের লংমার্চে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হলেও দলটির ‘পরিকল্পিতভাবে ঝামেলা করার প্ল্যান ছিল’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক

2026-09-06T11:42:01+00:00
2026-09-06T11:42:01+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জামায়াতের লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল : রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ এএম 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
জামায়াতের লংমার্চে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হলেও দলটির ‘পরিকল্পিতভাবে ঝামেলা করার প্ল্যান ছিল’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, জামায়াতের লংমার্চে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। যেহেতু তারা সহযোগিতা চেয়েছিল, তাই পুলিশ প্রটেকশন দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জামায়াতের গাড়িবহর নিয়ে গেছে। সহযোগিতা না চাইলেও পুলিশ আইন অনুযায়ী একই ধরনের নিরাপত্তা প্রদান করত।

Advertisement
তবে লংমার্চকে কেন্দ্র করে জামায়াত পরিকল্পিতভাবে গোলযোগ সৃষ্টির ফন্দি এঁটেছিল বলে অভিযোগ করেন তিনি। পোস্টে উল্লেখ করা হয়, রাতের বেলা মতিঝিলে লাঠিসোঁটা জড়ো করা হয়েছিল এবং সেই লাঠিগুলো পরবর্তী সময়ে বহরের গাড়িতে তোলা হয়েছিল কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে। এছাড়া জামায়াতের বহর থেকে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ তুলে তিনি লেখেন, ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রদল, যুবদল গেলি কই’—এ ধরনের স্লোগান দেওয়া হয়েছে।


রাশেদ খাঁন আরও বলেন, সবকিছু দেখে অনেকের কাছে মনে হয়েছে, এটি জামায়াতের ব্যবস্থাপনা, অর্থায়ন ও জনবলে পরিচালিত এনসিপির লংমার্চ। তার দাবি, জামায়াত সরাসরি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ঝুঁকি নিতে চায় না; বরং এনসিপির নেতাদের সামনে রেখে এবং পর্দার আড়ালে অন্য রাজনৈতিক সমীকরণ বজায় রেখে তারা মাঠের খেলায় নামতে চায়।

তবে জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী ও অ্যাক্টিভিস্ট এনসিপিকে জামায়াতের মুখপাত্র বানানোর বিষয়টি সহজে মেনে নিতে পারছেন না বলেও তিনি দাবি করেন। তাদের উদ্ধৃত করে তিনি লেখেন, এনসিপি আজ হোক আর আগামীকাল হোক জামায়াত জোট ছাড়বে, সুতরাং তাদের কেন এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে?

অন্যান্য রাজনৈতিক দল ও আসন সমঝোতা প্রসঙ্গে রাশেদ খাঁন মন্তব্য করেন, বিএনপি আসন কম দেওয়ায় এনসিপি জামায়াতের দিকে ঝুঁকেছে। একইভাবে মাওলানা মামুনুল হকের দল পর্যাপ্ত আসন পেলে বিএনপির সঙ্গেই থাকত বলে তার দাবি। ভবিষ্যতেও আসন সমন্বয় ও রাজনৈতিক হিসাব-নিকাশ পাল্টানোর ওপর নির্ভর করে এসব দল নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে বলে তিনি মনে করেন।

জামায়াতের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে তিনি লেখেন, জামায়াত যাদের ওপর ভরসা রেখে এত অর্থ ব্যয় করছে, তারাই একসময় দলটিকে এমন ধাক্কা দেবে যে জামায়াতের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। এনসিপি ২০৩১ সালের জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এবং বিভিন্ন বিদেশি শক্তি ও সংস্থার পৃষ্ঠপোষকতা পাচ্ছে বলে জনশ্রুতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি লেখেন, ভবিষ্যতে আপনাদেরই বলতে হবে—‘দুধকলা দিয়ে কালসাপ পুষলাম।’

সময়ের আলো/জোই
  বিষয়:   জামায়াত  লংমার্চ  ঝামেলার প্ল্যান  রাশেদ খাঁন  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: