শিক্ষকদের ফেসবুক ব্যবহারের নতুন নীতিমালা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের জন্য সার্বজনীন

2026-09-06T17:16:42+00:00
2026-09-06T18:22:49+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
শিক্ষকদের ফেসবুক ব্যবহারের নতুন নীতিমালা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ৬:২২ পিএম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের জন্য সার্বজনীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা করা হচ্ছে। এ নীতিমালাকে শিক্ষকরা ইতিবাচক বা ভালোভাবে দেখছেন।

তিনি বলেন, শিক্ষকরা নিজেরাই স্বশিক্ষায় শিক্ষিত। তারা শিক্ষার্থীদের আচরণ ও নৈতিকতা শেখান। তাই তাদের আলাদাভাবে আচরণবিধি শেখানোর প্রয়োজন খুব একটা নেই। তবে ফেসবুক তথা সোশ্যাল মিডিয়া অসচেতনভাবে ব্যবহার করার কারণে শিক্ষাব্যবস্থার যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। এ কারণে নীতিমালা থাকাটা জরুরি। 

Advertisement
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের এমন কোনো উক্তি বা মন্তব্য করা উচিত নয়, যা সমাজে বিভেদ সৃষ্টি করে কিংবা শিক্ষার্থীর কোনো ক্ষতির কারণ হয়। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও একটি সার্বজনীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ চলছে। দেশের শিক্ষকসমাজও সরকারের এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   শিক্ষামন্ত্রী  এহছানুল হক মিলন  শিক্ষা  ফেসবুক 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: