বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপাল পরিদর্শনে গেলেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের পরিস্থিতি সরেজমিনে দেখতে দুই দিনের সফরে দেশটিতে গেছেন বাংলাদেশ

2026-09-06T17:47:21+00:00
2026-09-06T17:47:21+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপাল পরিদর্শনে গেলেন মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম 
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। ছবি : সংগৃহীত
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের পরিস্থিতি সরেজমিনে দেখতে দুই দিনের সফরে দেশটিতে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে রওনা দেন তিনি।

Advertisement
সফরে মামুনুল হক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। দুর্গত মানুষের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির পাশাপাশি তাদের প্রয়োজন ও সমস্যার কথা জানবেন। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যতে মানবিক সহায়তার প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা নেবেন।

সফরকালে স্থানীয় আলেম-উলামা, সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তার উদ্যোগ নেওয়ার লক্ষ্যেও পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি।

সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো। দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে।


মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে মামুনুল হকের।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বন্যা  ভূমিধস  ক্ষতিগ্রস্ত  নেপাল  পরিদর্শন  মামুনুল হক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: