একই উপজেলার সব ইউপিতে ভোট হবে একসঙ্গে : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

একই উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আলাদাভাবে না করে একযোগেই আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন

2026-09-07T15:13:54+00:00
2026-09-07T15:13:54+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
একই উপজেলার সব ইউপিতে ভোট হবে একসঙ্গে : ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৩ পিএম 
সোমবার নির্বাচন কমিশন ভবনে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত
একই উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আলাদাভাবে না করে একযোগেই আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আগের মতো সনাতন পদ্ধতির পোস্টার ব্যবহারের কোনো সুযোগ থাকছে না। এছাড়া গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনী পাস কার্ড ইস্যুর প্রক্রিয়ায় পরিবর্তন আসছে; এ বিষয়ে একটি কমিটি কাজ করছে, যা আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তাদের সুনির্দিষ্ট সুপারিশ জমা দেবে। উক্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই ইসি চূড়ান্ত নিয়ম ঠিক করবে।

Advertisement
তফসিল ঘোষণার সুনির্দিষ্ট তারিখ এখনও জানা না গেলেও এবারের ভোটগ্রহণ যে ৩, ৫ কিংবা ৯টি ধাপে সম্পন্ন হতে পারে, তা স্পষ্ট করেছেন সচিব।


একই সাথে তিনি জানান, শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিলও চলতি সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   উপজেলা  ইউপি  ভোট  ইসি  সচিব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: