বাংলাদেশ-ভারত ট্রেন চালুর সিদ্ধান্ত মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা তিন আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার

2026-09-07T16:08:22+00:00
2026-09-07T16:32:06+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশ-ভারত ট্রেন চালুর সিদ্ধান্ত মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৮ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ৪:৩২ পিএম
বন্ধ থাকা তিন আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা তিন আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের বার্ষিক বৈঠক শুরু হচ্ছে। দুই দিনের এই বৈঠকে ট্রেন তিনটির চলাচল পুনরায় শুরুর বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই ট্রেনগুলো চালু হতে পারে। বৈঠকে রাজশাহী-কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাবও দেবে বাংলাদেশ। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহ জানানো হবে।

Advertisement
দুই দেশের রেল কর্তৃপক্ষের এই বৈঠক আন্তঃসরকার রেলওয়ে বৈঠক বা আইজিআরএম নামে পরিচিত। এবার ঢাকার রেলভবনে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে রেল ছাড়াও দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা অংশ নেবেন।

রেল কর্মকর্তারা বলছেন, ট্রেন তিনটি চালুর বিষয়ে ভারতীয় রেলওয়েরও আগ্রহ রয়েছে। তবে শুধু রেল কর্তৃপক্ষের সম্মতিতে এগুলো চালু করা সম্ভব নয়। চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক পর্যায় থেকে আসবে।


২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১৬ জুলাই মৈত্রী এক্সপ্রেস এবং ১৯ জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের সবগুলো ট্রেনের চলাচল স্থগিত করা হয়।

মৈত্রী ঢাকা-কলকাতা, বন্ধন খুলনা-কলকাতা এবং মিতালী ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করত। দীর্ঘ বিরতির পর এবার সেগুলো পুনরায় চালুর আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বাংলাদেশ  ভারত  ট্রেন  চালু  সিদ্ধান্ত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: