১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুলিশে বড় রদবদল। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর

2026-09-08T16:24:00+00:00
2026-09-08T16:37:27+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
জাতীয়
১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ৪:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
পুলিশে বড় রদবদল। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এক প্রজ্ঞাপনে এই বদলির কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ায়, মেহেদী হাসানকে সাতক্ষীরায়, মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে ও মাহিন ফরাজীকে বরিশাল গৌরনদী সার্কেলে বদলি করা হয়েছে।

এ ছাড়া গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের এএসপি মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী সার্কেলে, কটিয়াদী সার্কেলের এএসপি মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে, পুলিশ সদর দপ্তরের এএসপি তানজিনা চৌধুরীকে সিআইডিতে, র‍্যাবের এএসপি এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলে, গাইবান্ধা বি সার্কেলের এএসপি শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুর কালীগঞ্জ সার্কেলে ও বরিশাল গৌরনদী সার্কেলের এএসপি আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বরিশাল মহানগর পুলিশে বদলি করা হয়েছে।


প্রজ্ঞাপনে অনুযায়ী, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ২০ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পুলিশ  অতিরিক্ত পুলিশ সুপার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: