অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হবে সমবায় ব্যাংক : মঈন খান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সমবায় ব্যাংককে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়

2026-09-08T18:45:07+00:00
2026-09-08T18:47:16+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
জাতীয়
অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হবে সমবায় ব্যাংক : মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ৬:৪৭ পিএম
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি : সংগৃহীত
সমবায় ব্যাংককে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ৪৯তম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সমবায়ের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়, বরং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। তবে, সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি ব্যাংককে টিকিয়ে রাখতে আর্থিক শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে চলাও জরুরি।
তিনি বলেন, 

সমবায় ব্যাংকের বিভিন্ন সমস্যা যুক্তিসঙ্গতভাবে উপস্থাপনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের দরিদ্র মানুষের কল্যাণে ব্যাংকটিকে আরো কার্যকর করতে তিনি সমবায়ীদের সঙ্গে নিয়ে কাজ করবেন।


পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. সেলিম ফকির।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সুবিধাবঞ্চিত মানুষ  অর্থনৈতিক মুক্তি  সমবায় ব্যাংক  মঈন খান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: