ঝিনাইদহের শৈলকূপা উপজেলার চড়িয়ার বিল বাজার থেকে পাচারের সময় ১ হাজার কেজি সার জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এ সার জব্দ করা হয়।
স্থানীয়রা জানায়, কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার থেকে একটি ভ্যানে ১৫ বস্তা ডিএপি ও ৫ বস্তা টিএসপি সার শৈলকুপার ফুলহরি গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে যাচ্ছিলো। চড়িয়ার বিল বাজারে পৌঁছালে স্থানীয় কৃষক ও বিএনপি নেতাকর্মীরা সার বোঝায় ভ্যান জব্দ করে পুলিশ ও কৃষি অফিসে জানায়। পরে কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় সারজব্দ করে।
শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ বলেন, আমরা এসে পুলিশের সহযোগিতায় সার জব্দ করেছি। জব্দ করা সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রয় করা হয়েছে। সার বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
সময়ের আলো/জোই