পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার চেষ্টা করছেন শেখ হাসিনা : বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদে

2026-09-10T22:22:01+00:00
2026-09-10T22:22:01+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার চেষ্টা করছেন শেখ হাসিনা : বিরোধীদলীয় নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ পিএম 
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা ও তার সরকারের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘২০২৪ সালের আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সরকারকে দেশ ছেড়ে পালাতে হয়। আল্লাহ তালার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।’  

শফিকুর রহমান আরও বলেন, কোনো সৎ বা নির্দোষ মানুষ কখনো দেশ ছেড়ে পালায় না; কেবল চোর, লুটেরা ও অপরাধীরাই পালানোর পথ খোঁজে। 

তিনি বলেন, রাজনীতির সৎ সাহস থাকলে তিনি কেন পালালেন, আর কেনই-বা এখন দূর থেকে উসকানি দিয়ে সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। 


এ সময় ২০২৪ সালের অভূতপূর্ব গণ-আন্দোলনে তরুণ সমাজের নেতৃত্ব ও দেশবাসীর অভূতপূর্ব ঐক্যের প্রশংসা করে তিনি ১,৪০০ শহিদ ও ২০,০০০ পঙ্গুত্ববরণকারী আন্দোলনকারীর আত্মত্যাগের কথা স্মরণ করেন।

প্রতিবেশী দেশ ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলীয় নেতা বলেন, অপরাধীদের এভাবে নির্দ্বিধায় রাজনৈতিক আশ্রয়ের সুযোগ করে দেওয়া বাংলাদেশের মানুষকে গভীরভাবে ব্যথিত করছে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ অবশ্যই সুসম্পর্ক চায়, তবে সীমান্তে নির্বিচারে বাংলাদেশি হত্যা, ফেলানীর মতো লাশ ঝুলে থাকা কিংবা তিস্তা চুক্তির মতো ন্যায্য পাওনা থেকে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত রাখা আর সহ্য করা হবে না। 

সবশেষে তিনি স্বাধীন দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে সকল রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   দেশ  অস্থির  শেখ হাসিনা  বিরোধীদলীয় নেতা 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: