সংসদে প্রতিরক্ষা, বিদ্যুৎ, জ্বালানিসহ চার স্থায়ী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত— এই চারটি সংসদীয় স্থায়ী

2026-09-10T22:24:46+00:00
2026-09-10T22:24:46+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সংসদে প্রতিরক্ষা, বিদ্যুৎ, জ্বালানিসহ চার স্থায়ী কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ পিএম 
সংসদে প্রতিরক্ষা, বিদ্যুৎ, জ্বালানিসহ চার স্থায়ী কমিটি গঠন। সংগৃহীত ছবি
জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত— এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এই প্রস্তাবগুলো সংসদে উপস্থাপন করেন।

বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে এই কমিটিগুলোর গঠন, কাজ ও দায়িত্ব পালনের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের সমন্বয়ে এসব কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কমিটিগুলো গঠন করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে (২২৩, শরীয়তপুর-৩)। এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (যদি তিনি সংসদ-সদস্য হন), অনিন্দ্য ইসলাম অমিত (৮৭, যশোর-৩), মোহাম্মদ কয়ছর আহমেদ (২২৬, সুনামগঞ্জ-৩), রফিকুল ইসলাম হিলালী (১৫৯, নেত্রকোণা-৩), এস. এম. জাহাঙ্গীর হোসেন (১৯১, ঢাকা-১৮), নায়াব ইউসুফ আহমেদ (২১৩, ফরিদপুর-৩), মমতাজ আলো (৩২৮, মহিলা আসন-২৮), মোহাম্মদ নাজিবুর রহমান (৬৮, পাবনা-১) এবং মো. আবুল হাসনাত (২৫২, কুমিল্লা-৪)।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. আশরাফ উদ্দিন (২০৩, নরসিংদী-৫)। এই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয় (যদি তিনি সংসদ-সদস্য হন), মো. শফিকুর রহমান (১৮৮, ঢাকা-১৫), নুরুল ইসলাম মনি (১১০, বরগুনা-২), এস. এম. জিলানী (২১৭, গোপালগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু (২২৩, শরীয়তপুর-৩), আব্দুস সালাম আজাদ (১৭২, মুন্সিগঞ্জ-২), রেজা আহাম্মেদ (৭৫, কুষ্টিয়া-১), লুৎফুর রহমান (২৯৬, কক্সবাজার-৩) এবং মো. আব্দুল বাতেন (১৮৯, ঢাকা-১৬)।


সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নূরুল ইসলাম মনি (১১০, বরগুনা-২) নিজেই। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু (২২৩, শরীয়তপুর-৩), মো. আখতারুজ্জামান মিয়া (৯, দিনাজপুর-৪), মোছা. তাহসিনা রুশদীর (২৩০, সিলেট-২), খোন্দকার আবু আশফাক (১৭৪, ঢাকা-১), মোহাম্মদ কয়ছর আহমেদ (২২৬, সুনামগঞ্জ-৩), বিশ্বাস জাহাঙ্গীর আলম (৯৩, নড়াইল-১), মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (২০৪, নারায়ণগঞ্জ-১), মোহাম্মদ নাজিবুর রহমান (৬৮, পাবনা-১) এবং মোহাম্মদ কামাল হোসেন (১৭৮, ঢাকা-৫)।

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাঈদ আহমেদ (২২১, শরীয়তপুর-১)। এই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মো. আব্দুল বারী (৩৫, জয়পুরহাট-২), এ. বি. এম আশরাফ উদ্দিন নিজান (২৭৭, লক্ষ্মীপুর-৪), শাহজাহান চৌধুরী (২৯৭, কক্সবাজার-৪), মোহাম্মদ নূরুল ইসলাম (১১৮, ভোলা-৪), মো. আমিরুল ইসলাম খান (৬৬, সিরাজগঞ্জ-৫), ফখর উদ্দিন আহমেদ (১৫৬, ময়মনসিংহ-১১), রেহেনা আক্তার রানু (৩০৪, মহিলা আসন-৪), শাহজাহান চৌধুরী (২৯২, চট্টগ্রাম-১৫) এবং মো. নূরুল ইসলাম (৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩)।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   জাতীয় সংসদ  স্থায়ী কমিটি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: