অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের পুবাইলে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মাজুখান পশ্চিমপাড়া এলাকার ‘মামা-ভাগিনা

2026-09-11T15:01:28+00:00
2026-09-11T15:01:28+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০১ পিএম 
প্রতীকী ছবি
গাজীপুরের পুবাইলে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মাজুখান পশ্চিমপাড়া এলাকার ‘মামা-ভাগিনা ব্যাটারি হাউসে’ এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গ্যারেজের মালিক সুজন মিয়া (৩৩) ও অটোরিকশাচালক মোহাম্মদ সোহাগ (২৭)। সুজন মিয়া ময়মনসিংহের গফরগাঁওয়ের মৃত আফাজ উদ্দিনের ছেলে। সোহাগ টঙ্গীর সিলমুন এলাকার মো. ওয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ব্যাটারি হাউসে অটোরিকশা চার্জে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোহাগ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে গ্যারেজ মালিক সুজন মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


পুবাইল থানার এসআই মেহেদী হাসান বলেন, অটোরিকশা চার্জে লাগানোর সময় প্রথমে চালক সোহাগ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে গ্যারেজ মালিক সুজনও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর নিহতদের স্বজনরা থানায় আবেদন করেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   অটোরিকশা  চার্জ  বিদ্যুৎস্পৃষ্ট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: