হরমুজে সেনা মোতায়েন নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে কোনো সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া। ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের এ কথা

2026-09-17T09:49:18+00:00
2026-09-17T09:49:18+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে সেনা মোতায়েন নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৯ এএম 
দক্ষিণ কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী চো হিউন। সংগৃহীত ছবি
হরমুজ প্রণালিতে কোনো সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া। ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিউন। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।

চো হিউন বলেন, ‘আমাদের অবস্থান এখনো একই— এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করছি।’

তিনি বলেন, এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে দক্ষিণ কোরিয়াকে পাশে পেতে দেশটির ওপর চাপ দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত আগস্টে তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন। অন্যদিকে, যুদ্ধে অংশ নিলে সিউলের জন্য ‘গুরুতর পরিণতি’ হবে বলে সতর্ক করেছে ইরান।

শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে চো হিউনের। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   দক্ষিণ কোরিয়া  হরমুজ প্রণালি  চো হিউন  যুক্তরাষ্ট্র  ডোনাল্ড ট্রাম্প  ইরান  মার্কো রুবিও  হরমুজ প্রণালিতে সেনা মোতায়েন  যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ  নৌ চলাচল  আন্তর্জাতিক সহযোগিতা  দক্ষিণ কোরিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: