বসুন্ধরা আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

সময়ের আলো ডেস্ক

বিবিধ

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি) প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’। সফল আয়োজনের প্রথম দুই সপ্তাহ পেরিয়ে

2026-09-17T15:49:51+00:00
2026-09-17T15:49:51+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
বসুন্ধরা আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি) প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’। সফল আয়োজনের প্রথম দুই সপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহে পা রাখা এই বাজার শুক্রবার সকাল ১০টা থেকে ক্রেতা-বিক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।

বসুন্ধরা গ্রুপের বিশ্বমানের এই ভেন্যুতে আয়োজিত বাজারে নতুন, ব্যবহৃত ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি বিভিন্ন মডেলের মোটরসাইকেল কেনাবেচার সুযোগ থাকছে। রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস তৈরির লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিত বসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আয়োজকদের মতে, আইসিসিবির সুবিন্যস্ত পরিসর ও উন্নত অবকাঠামোর কারণে এক ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এতে তারা নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী গাড়ি বা মোটরসাইকেল তুলনা করে বেছে নিতে পারছেন।

ব্যক্তিমালিকানাধীন ব্যবহৃত যানবাহন বিক্রির ক্ষেত্রেও আইসিসিবি একটি সুবিধাজনক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও সার্ভিস প্রোভাইডারের অংশগ্রহণে পুরো আয়োজনটি একটি আধুনিক অটোমোবাইল মার্কেটপ্লেসে পরিণত হচ্ছে।

দেশের ক্রমবর্ধমান অটোমোবাইল বাজারের চাহিদা বিবেচনায় আন্তর্জাতিক মানের একটি ভেন্যু হিসেবে আইসিসিবি এই আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা দিচ্ছে। উইজার্ড শোবিজের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ‘সুপার সেল কার বাজার’-এ ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।

আয়োজকদের প্রত্যাশা, আইসিসিবির আধুনিক সুযোগ-সুবিধা ও সার্বিক সহযোগিতায় ‘সুপার সেল কার বাজার’ দেশের অটোমোবাইল খাতে একটি নিয়মিত ও নির্ভরযোগ্য কেনাবেচার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বসুন্ধরা  আইসিসিবি  শুক্রবার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: