গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ফেরানোর দাবি আখতারের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের সময়ে গুম প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষায় জারি করা অধ্যাদেশগুলো ফিরিয়ে এনে দেশে চিরতরে গুম বন্ধের ব্যবস্থা করার দাবি

2026-09-18T22:19:17+00:00
2026-09-18T22:19:17+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ফেরানোর দাবি আখতারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ পিএম 
জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সময়ে গুম প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষায় জারি করা অধ্যাদেশগুলো ফিরিয়ে এনে দেশে চিরতরে গুম বন্ধের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। একই সঙ্গে গুমের অভিযোগের তদন্তে স্বাধীন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া এবং মানবাধিকার কমিশনকে কার্যকর ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

তার অভিযোগ, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রথম অধিবেশনেই মানবাধিকার ও গুম প্রতিরোধী অধ্যাদেশগুলো বাতিল করে দিয়েছে। শক্তিশালী আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়ে সরকার বাস্তবে অপরাধীদের হাতকে শক্তিশালী করছে এবং দেশের বিচারব্যবস্থাকে চরমভাবে দুর্বল করে তুলছে।

দেশের মৌলিক অধিকার রক্ষা, গুম বন্ধে অধ্যাদেশ বহাল এবং প্রস্তাবিত বিভিন্ন আইন সংশোধনের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বর্তমান সরকারের নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে বক্তব্য দেন।

মানববন্ধনে গুমের নিরপেক্ষ তদন্ত নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে আখতার হোসেন বলেন, ‘কোনো বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে সেই বাহিনীর হাতেই তদন্তের ভার দেওয়া আইনি তামাশা ছাড়া কিছু নয়। একইসাথে গুমের অভিযোগ প্রমাণিত না হলে অভিযোগকারীকেই শাস্তির মুখোমুখি করার বিধান রাখা অত্যন্ত উদ্বেগজনক, যা সাধারণ মানুষের বিচার পাওয়ার পথ রুদ্ধ করবে।’


জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, অতীতে বিরোধীদলে থাকার সময় জাতিসংঘের তদন্ত দাবি করলেও বর্তমানে ক্ষমতায় এসে সরকার স্বাধীন তদন্তের পথ রুদ্ধ করছে।

কোনো বাহিনী যেন গুম-খুনে লিপ্ত হতে না পারে এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রকাঠামো গড়ে ওঠে এমন সংসদ গঠনের উদাত্ত আহ্বান জানান তিনি।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গুম  অন্তর্বর্তী সরকার  অধ্যাদেশ  আখতার হোসেন 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: