খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আলজেরিয়ার সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। এসময়বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার

2026-09-20T21:38:55+00:00
2026-09-20T21:44:34+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আলজেরিয়ার সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৮ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৯:৪৪ পিএম
আবদেলওয়াহাব সাইদানি ও হুমায়ুন কবির। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। এসময় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে সার খাতে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করা হয়।

সাক্ষাৎকালে হুমায়ুন কবির দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনরায় ব্যক্ত করেন। এসময় তিনি বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।


এছাড়াও উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, জাহাজ নির্মাণ এবং আলজেরিয়ার জনগণের সঙ্গে বাংলাদেশিদের সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন এবং দুই দেশের অংশীদারিত্বকে আরও সুগভীর করতে উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আলজেরীয় রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে তার দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান এবং জ্বালানি, ওষুধ, সার, জাহাজ নির্মাণ ও সমুদ্রপথে পণ্য পরিবহন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া, বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে উচ্চপর্যায়ের সফরে উৎসাহিত করার বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   আলজেরিয়া  খাদ্য  নিরাপত্তা  পররাষ্ট্র প্রতিমন্ত্রী  সাক্ষাৎ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: