বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত

2026-09-22T21:33:56+00:00
2026-09-22T21:33:56+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।

২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল। তবে এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় নির্ধারিত তারিখে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত তারিখ অনুযায়ী, আগামীকাল বুধবার ছুটি পালন করা হবে।

ফলে আগামীকাল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।


ফাতেহা-ই-ইয়াজদহম মুসলিম সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান। হিজরি রবিউল আউয়াল মাসের ১১ তারিখে দিবসটি পালিত হয়। ইসলামী ঐতিহ্য অনুযায়ী, এদিন হযরত আবদুল কাদের জিলানীর (রহ.) ওফাত বা মৃত্যুদিবস। তার স্মরণে বিশেষ দোয়া, মিলাদ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   ছুটি  ফাতেহা-ই-ইয়াজদহম  শিক্ষাপ্রতিষ্ঠান 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: