প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাইতির প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে

2026-09-22T23:53:31+00:00
2026-09-22T23:53:31+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাইতির প্রধানমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ পিএম 
ছবি : সংগৃহীত
জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী।

বৈঠকে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন তারা। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এছাড়াও পৃথক সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে বৈঠক করেছেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  হাইতি  বৈঠক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: