জীবনের পথে চলতে গিয়ে আমাদের নানা বিপদ-আপদের সম্মুখীন হতে হয়। আশাহীনতার চোরাবালিতে হাবুডুবু খেতে হয়। হঠাৎ আসা বিপদের সামনে হতে হয় অসহায়। মানসিক অস্থিরতায় রাতের পর রাত চোখ অশ্রু ঝরায়। তবুও মন প্রশান্ত হয় না। মন প্রশান্ত করতে, হঠাৎ আসা বিপদ থেকে মুক্তি পেতে নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আমাদের পথ দেখিয়েছেন আরও দেড় হাজার বছর আগে। নবীজি সা. আমাদের বেশকিছু দোয়া শিখিয়ে গিয়েছেন। সেগুলো নিচে উল্লেখ করা হলো-
১. আশাহীনতার মুখে চিরন্তন আশ্রয়
উচ্চারণ : ‘হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল।’
২. আকস্মিক বিপর্যয়ের বর্ম
উচ্চারণ : ‘বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা‘আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই, ওয়া হুয়াস সামিউল আলিম।’
৩. মানসিক অস্থিরতায় নবীজির দোয়া
উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহুল আযিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারিম।’
৪. ঋণের ভার ও পরনির্ভরতা মুক্তির জন্য
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, ওয়া আউযু বিকা মিনাল আজযি ওয়াল কাসাল, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল, ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া ক্বাহরির রিজাল।’
সূত্র :
সুরা ইমরান, আয়াত : ১৭৩, তিরমিজি, হাদিস : ৩৩৮৮।
বুখারি, হাদিস : ৬৩৪৫, বুখারি, হাদিস : ২৮৯৩
সময়ের আলো/এসএকে