শাশুড়ির সামনে ছেলেক চড়, জেরে বাবাকে ছুরির আঘাতে হত্যা

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরের পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর

2026-09-26T08:40:50+00:00
2026-09-26T09:02:53+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শাশুড়ির সামনে ছেলেক চড়, জেরে বাবাকে ছুরির আঘাতে হত্যা
রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪০ এএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ৯:০২ এএম
পীরগাছা থানা। ছবি : সংগৃহীত
রংপুরের পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

নিহত মাহাবুর হোসেন ওরফে মহুবর ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। তার মৃত্যুর জন্য ছেলে হাসানুর রহমানকে (২২) দায়ী করছে পরিবার ও এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে মাহাবুর হোসেনের সঙ্গে তার ছেলে হাসানুর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসানুর ছুরি দিয়ে তার বাবাকে আঘাত করেন। এতে বাবা মাহাবুর গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পরিবারের লোকজন জানিয়েছেন, হাসানুরের সঙ্গে তার শ্বশুর বাড়ির সম্পর্ক ভালো ছিল না। সকালের দিকে হাসানুরের শাশুড়ি কয়েকজন তাদের বাড়িতে আসে। কিন্তু হাসানুর শাশুড়িকে অসম্মান করেন। যা নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে শ্বাশুড়ির সামনেই ছেলে হাসানুরকে থাপ্পড় দেয় তার বাবা। এ বিষয়টি ভালোভাবে নেয়নি ছেলে হাসানুর। ওই সময়ই পাশে থাকা একটি ছুরি তার বাবার বুকে আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় মহুবুরকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, রাতে সময়ের আলোকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামি গ্রেফতারের জন্য তৎপরতা রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ছেলে  ছুরির আঘাত  বাবার মৃত্যু  সময়ের আলো  রংপৃর  পীরগাছা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: