আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যান থেকে পালালো শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রিজন ভ্যান থেকে টয়লেটে যাওয়ার কথা বলে নেমে পালিয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুরের ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত পিচ্চি রাজা ওরফে

2026-09-28T00:44:19+00:00
2026-09-28T00:44:19+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যান থেকে পালালো শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ এএম 
ছবি : সংগৃহীত
প্রিজন ভ্যান থেকে টয়লেটে যাওয়ার কথা বলে নেমে পালিয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুরের ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত পিচ্চি রাজা ওরফে বাদশা।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার নওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পলাতক পিচ্চি রাজা মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেফতার করেছিল পুলিশ।


রোববার রাতে তাকে প্রিজন ভ্যানে করে নেওয়ার সময় নওজোড় হাইওয়ে থানার সামনে টয়লেটে যাওয়ার কথা বলে ভ্যান থেকে নামেন পিচ্চি রাজা। এরপর সুযোগ বুঝে তিনি পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আদালত  প্রিজনভ্যান  সন্ত্রাসী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: