প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ এএম আপডেট: ২৮.০৯.২০২৬ ৮:০৪ এএম
রোদ-বৃষ্টির খেলায় কাটবে সোমবার। ছবি : সংগৃহীত দেশের কয়েক স্থানে সোমবার (২৮ সেপ্টেম্বর) বৃষ্টি হলেও দিনের বেশিরভাগই থাকবে রৌদ্রজ্জ্বল। একইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সময়ের আলো/মহু