প্রতিষ্ঠান প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা পিছিয়ে ১৫ অক্টোবর পুনর্নির্ধারণ

বাসস

জাতীয়

অষ্টম এনটিআরসিএ নিয়োগের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ

2026-09-28T08:12:12+00:00
2026-09-28T08:13:45+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা পিছিয়ে ১৫ অক্টোবর পুনর্নির্ধারণ
বাসস
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ এএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৮:১৩ এএম
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
অষ্টম এনটিআরসিএ নিয়োগের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে অনুষ্ঠেয় এ মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত পিছিয়ে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।


এর আগে, গত ১৬ সেপ্টেম্বর এনটিআরসিএ’র অপর এক নির্দেশনায় জানানো হয়, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের ভাইভার জন্য নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্র, এনটিআরসিএ নির্ধারিত নমুনানুযায়ী অভিজ্ঞতার সনদ, সব যোগদান ও নিয়োগপত্র, এমপিওভুক্তিসংক্রান্ত কাগজপত্র, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ, জাতীয় পরিচয়পত্র এবং এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রের মূলকপির পাশাপাশি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২ এপ্রিল প্রকাশিত ফলাফলে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন।

পরীক্ষা ও সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএর অফিশিয়াল ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://ntrca.teletalk.com.bd)-এ পাওয়া যাবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   নিয়োগ  পরীক্ষা  শিক্ষক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: