গাজীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল মা-মেয়ের

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের পূবাইলে সড়কের পাশে হাঁটার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় প্রাণ গেছে এক নারী ও তার সাড়ে তিন বছরের মেয়ের।

2026-09-28T13:12:13+00:00
2026-09-28T13:12:13+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল মা-মেয়ের
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:১২ পিএম 
প্রতীকী ছবি
গাজীপুরের পূবাইলে সড়কের পাশে হাঁটার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় প্রাণ গেছে এক নারী ও তার সাড়ে তিন বছরের মেয়ের। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে প্রথমে মায়ের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটিও।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর মহানগরের পূবাইল থানার মেঘডুবি এলাকায় ঢাকা সিটি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের মনির হোসেনের স্ত্রী রুজুকা বেগম (৩০) ও তাদের মেয়ে ইয়ামনি। তারা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরের সালনা বাজার এলাকার মোস্তফা মিয়ার আবাসিক কলোনিতে বসবাস করতেন।

পুলিশ জানায়, ভোররাতে সড়কের পাশে হাঁটার সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মা-মেয়ে দুজনই গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে থাকেন।


পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়েকে উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার সাড়ে তিন বছরের মেয়ে ইয়ামনি।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, অজ্ঞাত গাড়ি চাপায় মা মেয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্ত এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাজীপুর  অজ্ঞাত গাড়ির চাপায়  প্রাণ  মা-মেয়ে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: