গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল

2026-09-23T17:12:51+00:00
2026-09-23T17:13:45+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১২ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৬ ৫:১৩ পিএম
দুর্ঘটনাকবলিত সিএনজি। ছবি : সময়ের আলো
গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধীরাশ্রম এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও অপর তিনজন আহত হন। স্থানীয়রা হতাহতের উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।


গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   গাজীপুর  ট্রাকচাপা  অটোরিকশা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: