কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকার মাথা

2026-09-22T10:10:23+00:00
2026-09-22T10:10:23+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১০ এএম 
ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পৌঁছানোর আগেই মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় একতা এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। তার আনুমানিক বয়স (৫০) বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয়দের দাবি, নিহত ওই নারী ও স্বজনরা উপজেলার বাগান বাড়ী এলাকায় আলমগীর হোসেনের ভাড়াটিয়া। ওই নারীর বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকায় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্বজনরা মৃতদেহটি উদ্ধার করে দেশের বাড়ি নিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।


কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশন কর্মকর্তা এচএম খায়রুল ইসলাম জানান, সংবাদ পেয়েছি ট্রেন দুর্ঘটনায় একটি নারী নিহত হয়েছেন। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা তার মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

সময়ের আলো/আতা
  বিষয়:   কালিয়াকৈর  ট্রেন  নারী  মৃত্যু  গাজীপুর  ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু  নারীর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: