ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে, কমতে পারে দিনের তাপমাত্রা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও

2026-10-01T08:41:12+00:00
2026-10-01T08:41:12+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে, কমতে পারে দিনের তাপমাত্রা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৪১ এএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে।

এতে বলা হয়, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানায় বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।


আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি বলেও পূর্বাভাসে জানানো হয়।

অন্যদিকে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, দেশের নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ঢাকা  মেঘ  তাপমাত্রা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: