পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নাম পরিবর্তন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩

2026-10-01T13:20:03+00:00
2026-10-01T13:20:03+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
জাতীয়
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নাম পরিবর্তন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:২০ পিএম 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে সম্প্রতি এ বিষয়ে সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।

জারি করা স্মারক অনুযায়ী, অর্থ বিভাগ কর্তৃক জি.ও. পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে এ নাম পরিবর্তন কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত আদেশে বলা হয়, এ নাম পরিবর্তনের ফলে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদের কোনো পরিবর্তন হবে না।

আদেশে আরও বলা হয়েছে, নাম পরিবর্তনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি এ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করতে হবে।

সরকারি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ আগস্ট, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখার ৩১ আগস্ট এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ শাখার ২ সেপ্টেম্বর এর সংশ্লিষ্ট স্মারকের কথা উল্লেখ করা হয়েছে।

আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

সূত্র : বাসস

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   পুলিশ  অ্যান্টি টেররিজম ইউনিট  নাম পরিবর্তন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: