ঝালকাঠির রাজাপুরে ১০ ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি আব্দুল মালেক ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাগড়ি এলাকার মো. বাবলু মৃধার ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল মালেক ফরাজী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ফুলহার গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, আব্দুল মালেক ফরাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১০টি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে রাজাপুর থানায় নেওয়া হয়।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আব্দুল মালেক ফরাজীকে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।’
সময়ের আলো/মহু