ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৪

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় রাজধানীর

2026-10-05T12:40:35+00:00
2026-10-05T12:41:57+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
জাতীয়
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪০ পিএম  আপডেট: ০৫.১০.২০২৬ ১২:৪১ পিএম
ঢাকা মহানগর পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, অপরাধ দমন ও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

এলাকাভিত্তিক হিসাবে সর্বোচ্চ ৮১ জন গ্রেফতার হয়েছে মিরপুর থেকে। এছাড়া ওয়ারীতে ৬৬ জন, তেজগাঁওয়ে ৬১ জন, মতিঝিলে ৫৪ জন, উত্তরায় ৪৮ জন, লালবাগে ৩৫ জন, রমনায় ২৮ জন, গুলশানে ২৫ জন এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়।


অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে বিভিন্ন আলামত ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও ৪ রাউন্ড গুলি।

এছাড়া ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ও ৩০ পুরিয়া হেরোইন, অপরাধে ব্যবহৃত ও ছিনতাইকৃত ৩২৪টি মোবাইল ফোন, ৯টি ট্যাব, ৬টি ট্রাঙ্ক ও নগদ ৯ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   ডিএমপি  অভিযান  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: