ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার রাতে উপজেলার মোগড়াপাড়া

2026-10-06T05:03:30+00:00
2026-10-06T05:03:30+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:০৩ এএম 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘স্পাইসি হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪)। সোমবার (৫ অক্টোবর) দুপুরে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। 

​পুলিশ জানায়, রোববার রাতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে নৈশকালীন টহল চলাকালে খবর আসে— ৯ থেকে ১০ জনের একটি ডাকাতদল মোগড়াপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় অটোরিকশা নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে রাত ১১টা ৫৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় কৌশলে আরও ৩-৪ জন পালিয়ে যান।

পরে তাদের দেহ ও ব্যবহৃত অটোরিকশা (রেজিস্ট্রেশন নং: নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫) তল্লাশি করে একটি তালা কাটার, ২টি রামদা, ১টি ছুরি, ১টি দা, ৪টি লোহার রড, সেলাই রেঞ্জ ও প্লাস জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তাদেরকে সোমবার দুপুরে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ঢাকা  চট্টগ্রাম  মহাসড়ক  ডাকাতি  প্রস্তুতি  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: