টাক মাথার সৌন্দর্য উদযাপনের দিন আজ

সময়ের আলো ডেস্ক

বিবিধ

চুল পড়ছে কিংবা মাথায় টাক পড়ে যাচ্ছে- এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে আজকের দিনটি হতে পারে নিজের চেহারাকে নতুনভাবে গ্রহণ

2026-10-14T13:32:52+00:00
2026-10-14T13:47:02+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিবিধ
টাক মাথার সৌন্দর্য উদযাপনের দিন আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১:৩২ পিএম  আপডেট: ১৪.১০.২০২৬ ১:৪৭ পিএম
হীনমন্যতা নয়, টাক মাথার সৌন্দর্য উদযাপন করুন। ছবি : সংগৃহীত
চুল পড়ছে কিংবা মাথায় টাক পড়ে যাচ্ছে- এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে আজকের দিনটি হতে পারে নিজের চেহারাকে নতুনভাবে গ্রহণ করার উপলক্ষ। কারণ, ১৪ অক্টোবর ‘টাক থাকুন, স্বাধীন থাকুন দিবস’। টাক মাথার সৌন্দর্য, আত্মবিশ্বাস ও স্বাভাবিকতাকে উদযাপন করতেই দিবসটি পালন করা হয়।

ইচ্ছা করে মাথা ন্যাড়া করা, বয়সের সঙ্গে চুল কমে যাওয়া কিংবা চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল হারানো- কারণ যা-ই হোক, টাক মাথা নিয়ে যেন কাউকে হীনম্মন্যতায় ভুগতে না হয়, সেটিই এই দিবসের অন্যতম বার্তা।

টাক মাথার স্বতন্ত্র সৌন্দর্যকে সামনে আনতে ওয়েলক্যাটের টমাস রয় ও রুথ রয় দিবসটি চালু করেন। এর মূল উদ্দেশ্য হলো, চুল থাকুক বা না থাকুক, প্রত্যেকের নিজস্ব চেহারা ও আত্মবিশ্বাসকে সম্মান জানানো।

অনেকেই ইচ্ছা করে মাথা ন্যাড়া করেন। তাদের কাছে এটি ব্যক্তিগত পছন্দ ও আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। আবার কারও ক্ষেত্রে বয়স, বংশগত বৈশিষ্ট্য কিংবা স্বাভাবিক শারীরিক পরিবর্তনের কারণে চুল কমে যায়। তারা নিজেদের এই পরিবর্তিত চেহারাকে সহজভাবে গ্রহণ করেন।


টাক মাথার আরেকটি দিক হলো ব্যবহারিক সুবিধা। চুলের পরিচর্যা, নিয়মিত চুল কাটানো কিংবা শ্যাম্পু ও কন্ডিশনারের পেছনে সময় ও অর্থ ব্যয়ের প্রয়োজন কমে যায়। পরিচ্ছন্ন ও পরিপাটি চেহারা বজায় রাখাও অনেকের কাছে সহজ হয়ে ওঠে। এছাড়া, মসৃণ মাথায় শীতল বাতাসের স্পর্শ কিংবা শীতের দিনে উলের টুপি পরার আরামও উপভোগ্য হতে পারে।

চিকিৎসার কারণে যাদের চুল ঝরে গেছে, তাদের জন্যও দিবসটির রয়েছে বিশেষ তাৎপর্য। বিশেষ করে ক্যানসারের চিকিৎসার সময় অনেককে চুল হারানোর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। তাদের কাছে টাক মাথা শুধু বাহ্যিক পরিবর্তন নয়, বরং প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ের স্মারকও হতে পারে।

এমন মানুষদের সাহস, মানসিক দৃঢ়তা ও সংগ্রামকে সম্মান জানানো দিবসটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক। একই সঙ্গে চুল হারানোর কারণে যারা মানসিক অস্বস্তিতে ভোগেন, তাদের প্রতিও সহমর্মী হওয়ার আহ্বান জানায় দিনটি। কিন্তু আজকের দিনটি কীভাবে উদযাপন করবেন?

টাক মাথা নিয়ে স্বচ্ছন্দ বোধ করলে, নিজের একটি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারেন। এতে নিজের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ পাবে।


পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের মধ্যে কেউ টাক মাথা নিয়ে সংকোচে থাকলে, তাকে উৎসাহ দিন। আন্তরিক প্রশংসা ও ইতিবাচক কথায় কারও আত্মবিশ্বাস বাড়তে পারে।

অনেক দিন ধরে মাথা ন্যাড়া করার কথা ভাবছেন? চাইলে আজই নিজের পছন্দ অনুযায়ী নতুন একটি লুক চেষ্টা করতে পারেন। তবে, সিদ্ধান্তটি হওয়া উচিত সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে।

চিকিৎসার কারণে চুল হারানো ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করুন। সামর্থ্য থাকলে ক্যানসার চিকিৎসা বা রোগীদের সহায়তায় কাজ করে এমন প্রতিষ্ঠানেও অনুদান দিতে পারেন।

টাক মাথা নিয়ে ইতিবাচক অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন। এ ক্ষেত্রে #BeBaldAndBeFreeDay হ্যাশট্যাগ ব্যবহার করে দিবসটির বার্তা ছড়িয়ে দিন।

তথ্যসূত্র : ন্যাশনাল ডে ক্যালেন্ডার

সময়ের আলো/মহু
  বিষয়:   টাক মাথা  দিবস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: