দুই টেস্টই জিততে চান স্যামি

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে থাকছেন না পেসার আলজারি জোসেফ ও সাদা বলের অধিনায়ক শাই হোপ।

2026-10-15T00:12:02+00:00
2026-10-15T00:12:02+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
খেলা
দুই টেস্টই জিততে চান স্যামি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১২ এএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে থাকছেন না পেসার আলজারি জোসেফ ও সাদা বলের অধিনায়ক শাই হোপ। চাপ সামলাতে আলজারিকে বাংলাদেশ টেস্ট দল থেকে সরিয়ে নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। অন্যদিকে আগামী বছরের বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে হোপকে।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর আলজারিকে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। টেস্ট ক্রিকেটে টানা ম্যাচে দীর্ঘ সময় ধরে উচ্চগতিতে বোলিং করার শারীরিক চাপ এবং চোটের ঝুঁকি বিবেচনায় রেখেই তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। দলের চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে টেস্ট ক্রিকেটে ফেরার প্রস্তুতি চালিয়ে যাবেন ২৯ বছর বয়সি এই পেসার। তবে সীমিত ওভারের ক্রিকেটে তার খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।

আলজারির পরিবর্তে ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কিমো পল। দীর্ঘদিন হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগার পর দলে ফিরেছেন জন ক্যাম্পবেলও। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি।

বাংলাদেশ সফর দিয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকবেন ২৩ বছর বয়সি কেভিন উইকহ্যাম। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন এই ব্যাটার। ২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে টানা তিনটি সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে তার সেঞ্চুরির সংখ্যা ছয়।

এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চলতি চক্রে নিজেদের শেষ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা দলটির লক্ষ্য প্রথম ছয়ের মধ্যে থেকে চক্র শেষ করা। কোচ ড্যারেন স্যামির মতে, বাংলাদেশের বিপক্ষে ভালো ফল সেই লক্ষ্যের পথে দলকে এগিয়ে দেবে।

স্যামি বলেন, ‘এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে আমরা কিছু লক্ষ্য নির্ধারণ করেছিলাম। তার মধ্যে একটি ছিল পয়েন্ট তালিকার ওপরের অর্ধে থাকা। এই সিরিজ জিততে পারলে আমরা সেই লক্ষ্যের আরও কাছে পৌঁছাব। বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে খেলা কঠিন হবে। তবে আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’ আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি ৫ থেকে ৯ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল : রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগেনারিন চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   ক্রিকেট  বাংলাদেশ  পাকিস্তান  জিম্বাবুয়  খেলা  টাইগার  ইনিংস  লজ্জার হার  জয়  পরাজয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: