সারজিস-পাটওয়ারীকে রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ ফারুকের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক পদে গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসানের নিয়োগ ঘিরে রাজনৈতিক বিতর্ক

2026-10-15T11:02:39+00:00
2026-10-15T11:02:39+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
রাজনীতি
সারজিস-পাটওয়ারীকে রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ ফারুকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:০২ এএম 
ছবি : সংগৃহীত
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক পদে গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসানের নিয়োগ ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়োগ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আক্রমণ করে বক্তব্য দিয়েছেন ফারুক হাসান।

সারজিস আলমকে নিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে ফারুক হাসান তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থাকার পরও সারজিস আলমের একটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পরিচালক পদ সম্পর্কে সাধারণ ধারণা না থাকা বিস্ময়কর।

ফারুক হাসানের ভাষ্য, কোনো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পরিচালকরা সরকারের গ্রেডভুক্ত আমলা নন। এ বিষয়টি বোঝার জন্য পিএইচডি করার প্রয়োজন নেই; এটি সাধারণ জ্ঞানের বিষয়।

পোস্টে তিনি আরও দাবি করেন, অতীতে ছাত্রলীগের ব্যানারে পরীক্ষা ছাড়াই অবৈধভাবে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। সারজিস আলমও একই পথ অনুসরণ করেছিলেন কি না, সেই প্রশ্ন তুলে তার ভর্তির পরীক্ষাসংক্রান্ত কাগজপত্র পুনরায় যাচাই করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ফারুক হাসান। একই সঙ্গে সারজিসকে আপাতত রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।


অন্যদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়েও পৃথক ফেসবুক পোস্টে আক্রমণাত্মক মন্তব্য করেন ফারুক হাসান।

ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে শহীদ ওসমান হাদীর একটি বক্তব্য উল্লেখ করেন তিনি। ফারুক হাসানের দাবি, ওসমান হাদী তাদের জুলাই গণঅভ্যুত্থান বিক্রিকারী ‘গাদ্দার’ হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং জনগণকে তাদের ক্ষমা না করার কথা বলেছিলেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সারজিস  পাটওয়ারী  রাজনীতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: