আদ-দীন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ

সময়ের আলো ডেস্ক

বিবিধ

আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে ১৩তম ব্যাচের নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ইন্টার্ন ইনডাকশন সেশন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে

2026-10-15T15:42:39+00:00
2026-10-15T15:42:55+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিবিধ
আদ-দীন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৪২ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৩:৪২ পিএম
ছবি : সংগৃহীত
আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে ১৩তম ব্যাচের নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ইন্টার্ন ইনডাকশন সেশন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন চিকিৎসকদের হাসপাতালের নিয়মকানুন, পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে ডা. শাহনাজ আখতার নবীন ইন্টার্ন চিকিৎসকদের পরিচয় করিয়ে দেন এবং তাদের শপথ পাঠ করান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডা. শেখ মহিউদ্দিন বলেন, মানুষের সেবা করার সুযোগ একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহর সৃষ্টির সেবার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর ডা. মো. আফিকুর রহমান। এ সময় আদ-দীন ফাউন্ডেশনের হাসপাতাল ও নার্সিং প্রতিষ্ঠানসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন নবীন চিকিৎসকদের হাসপাতালের নিয়মাবলি, পেশাগত আচরণ ও দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন। বিভিন্ন বিভাগের প্রধানরাও বক্তব্য দেন। তারা পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, রোগীদের প্রতি সহমর্মিতা এবং চিকিৎসাসেবার মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

প্রধান অতিথির বক্তব্যে আদ-দীন মেডিকেল কলেজের সিনিয়র উপদেষ্টা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. মো. হারুন আল রশীদ বলেন, আদ-দীন মেডিকেল কলেজের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে নবীন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি তাদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক প্রফেসর জামালুন্নেসা বলেন, নবীন চিকিৎসকদের সামনে মানুষের সেবা করার ব্যাপক সুযোগ রয়েছে। তাদের দক্ষতা, কর্মনিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাদেশ ও আদ-দীনের সুনাম আরও সমুন্নত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আদ-দীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আবদুস সবুর চিকিৎসাসেবার মান নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। রোগীদের মানসম্মত সেবা দিতে প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুসরণ এবং চিকিৎসাসেবার গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে নবীন চিকিৎসকদের দায়িত্বশীল, দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পেশাগত নৈতিকতা, রোগীদের প্রতি সহমর্মিতা এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে চিকিৎসা পেশার মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আদ-দীন হাসপাতাল  ইন্টার্ন  চিকিৎসক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: