সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে কোনো ক্লিনিক নয় : স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না

2026-09-23T18:17:48+00:00
2026-09-23T18:18:16+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে কোনো ক্লিনিক নয় : স্বাস্থ্য অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৬ ৬:১৮ পিএম
স্বাস্থ্য অধিদফতরের লোগো। ছবি : সংগৃহীত
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো স্বাস্থ্যনেবা প্রতিষ্ঠান তথা হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া যাবে না। একই সঙ্গে উক্ত সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না।

আদেশ বাস্তবায়নে প্রতিটি বিভাগীয় স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, সরকারি হাসপাতালের আশেপাশে ব্যাপক হারে বেসরকারি ক্লিনিক স্থাপনের প্রেক্ষাপটে এই নির্দেশনাটি এসেছে। সরকারি হাসপাতালে আসা রোগীদের দালালের মাধ্যমে নিজেদের ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগ আছে এসব ক্লিনিকগুলোর বিরুদ্ধে। সরকারি হাসপাতালের অনেকই চিকিৎসকই নিয়মিত কর্মঘণ্টার পর বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস করে থাকেন।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   স্বাস্থ্য অধিদফতর  সরকারি হাসপাতাল  সরকার  অনুমতি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: