হাম উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বরে যা সর্বোচ্চ। নতুন করে আক্রান্ত আরও

2026-09-23T16:43:51+00:00
2026-09-23T17:03:33+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হাম উপসর্গে আরও ১১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৬ ৫:০৩ পিএম
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বরে যা সর্বোচ্চ। নতুন করে আক্রান্ত আরও ১ হাজার ২৭০ জন। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৩৮২ জন। এ সময়ে বিভাগটিতে ১০৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত এবং সন্দেহজনক হাম রোগে ছয়জনের মৃত্যু হয়েছে। ঢাকা জেলায় সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে।

সময়ের আলো/জেকিউএফ
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: