প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১:১৮ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ১:১৯ পিএম
এলিজা জামান। ছবি : সংগৃহীত ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খান।
ইসি জানায়, এ আসনে অন্য কোনো প্রার্থী না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হতে পারে।
এর আগে, রাজধানীর মিরপুরে রাড্ডায় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল প্রকাশ করে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামানকে এই আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
সময়ের আলো/মহু