দেশে নতুন স্বৈরাচার হয়ে উঠছে বিএনপি : নাহিদ ইসলাম

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

দেশে নতুন স্বৈরাচার হয়ে উঠছে বিএনপি; আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হোক এটা তারা চায় না বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয়

2026-10-26T15:43:11+00:00
2026-10-26T15:43:11+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
রাজনীতি
দেশে নতুন স্বৈরাচার হয়ে উঠছে বিএনপি : নাহিদ ইসলাম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
দেশে নতুন স্বৈরাচার হয়ে উঠছে বিএনপি; আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হোক এটা তারা চায় না বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরিকল্পনা প্রণয়ের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, শুরুতেই স্বৈরাচারী প্রবণতা রুখে দিতে না পারলে ভবিষ্যতে এর জন্য ভুগতে হবে। তাই এ ধরনের প্রবণতার বিরুদ্ধে শুরু থেকেই প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

অতীতের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে নাহিদ ইসলাম বলেন, ২০০৮ সালের পর আওয়ামী লীগকে শুরুতেই প্রতিরোধ করা সম্ভব হয়নি। তাঁর দাবি, এর ফলে দলটি দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করে, যা ১৬ বছর ধরে চলেছে। বিএনপিও এখন একই কৌশলে এগোচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


দেশে মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তাঁর অভিযোগ, বর্তমানে দেশে ব্যাপক দমন-পীড়ন চলছে এবং মানুষ স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারছে না। সাংবাদিকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরতে পারবেন না।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সময়ের আলো/এসকে/টিকে
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: