কায়দা করে মাদ্রাসাগুলোকে স্কুল বানানোর চেষ্টা চলছে : জামায়াত আমির

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একদল

2026-10-26T14:36:39+00:00
2026-10-26T14:37:59+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
রাজনীতি
কায়দা করে মাদ্রাসাগুলোকে স্কুল বানানোর চেষ্টা চলছে : জামায়াত আমির
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:৩৬ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ২:৩৭ পিএম
ফাইল ছবি

মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একদল কায়দা করে মাদ্রাসাগুলোকে স্কুলে রূপান্তরের চেষ্টা করছে। একই সঙ্গে সাধারণ শিক্ষাব্যবস্থায়ও নৈতিক ও ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ১৪তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, শুধু মাদ্রাসায় নয়, সাধারণ শিক্ষাব্যবস্থাতেও নৈতিক ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকা প্রয়োজন। এর মাধ্যমে মেধাবী হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

আরও পড়ুন

তিনি অভিযোগ করেন, কিছু মানুষ নৈতিক শিক্ষার প্রসার চায় না। তাঁর দাবি, নৈতিক শিক্ষার অভাবে মানুষ চাঁদাবাজি ও সম্পদ লুণ্ঠনের মতো অপরাধে জড়িয়ে পড়ে। আর এ ধরনের পরিস্থিতিই একটি পক্ষের পছন্দ।

সময়ের আলো/এসকে/টিকে

  বিষয়:   মাদ্রাসা  স্কুল  জামায়াত আমির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: